পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাওয়া ইউনিয়ন হিন্দু শাখার সদস্য ডাঃ পরিতোষ মিত্রের কাছে স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান পলাশ কাজী কর্তৃক চাঁদা চাওয়া ও তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার ধাওয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নাসির উদ্দিন আল বানী এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ মোফাজ্জল হোসেন, ধাওয়া ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ রুহুল আমিন,পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ জামাল আলম জোমাদ্দার,ধাওয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ হাফিজুর রহমান জাকির, শ্রমিক কল্যাণ ফেডারেশনভাণ্ডারিয়ায় পৌর শাখার সাধারণ সম্পাদক মাওঃ কবির হোসেন সহ অন্যান্যরা।
জামায়াতে ইসলামী ধাওয়া ইউনিয়ন হিন্দু শাখার সদস্য ডাঃ পরিতোষ মিত্র বলেন গত ২ ডিসেম্বর বিকেলে ধাওয়া বাজারের ব্যবসায়ী রিপন ডাকুয়ার দোকানে আমি বসা ছিলাম এসময় বিএনপি নেতা আসাদুজ্জামান পলাশ হঠাৎ আমার উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালা গাল করে বলে আমি জামায়াত ইসলামে কেন যোগ দিলাম এ অপরাধে আমার কাছে সে ৬০,০০০/-(ষাট) হাজার টাকা চাঁদা দাবি করেন,আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে আমাকে লাথি মারে আমি এর সঠিক বিচার চাই।
সমাবেশে বক্তারা বলেন, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী হিন্দু শাখার সদস্য ডাঃ পরিতোষ মিত্রের ওপর হামলা, চাঁদাবাজি, তার জমি দখল ও বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।