স্টাফ রিপোর্টার খন্দকার সেলিম রেজা
নরসিংদীর মনোহরদীতে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪
(মনোহরদী–বেলাব)আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,
উপজেলা বিএনপির যুগ্ম-
আহ্বায়ক মনিরুজ্জামান মনির,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন এবং সবশেষে উনার আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।