জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের সাথে জেলার অফিসারগণদের সহিত একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল কর্মকর্তা নবাগত পুলিশ সুপার সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন—“সামনে নির্বাচন। জেলা পুলিশ একটি পরিবারের মতো চলবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজের ইউনিটকে নিজের পরিবার হিসেবে মনে করলে কোনো সমস্যাই হবে না।” তিনি আরও বলেন—“আজ আপনাদের সঙ্গে প্রাথমিক পরিচয় হলো। সামনে আরও কথা হবে, আরও পরিচয় হবে।”
এর আগে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয় জামালপুর এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচছা জানান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জামালপুর জেলা পুলিশ এবং সমগ্র জামালপুরবাসীর প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে যাঁর আগমন—
স্বাগতম জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, সম্মানিত পুলিশ সুপার, জামালপুর।এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সোহেল মাহমুদ পিপিএম; জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল),জামালপুরসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১ ; ওসি ডিবি-২; ডিআইও-১; ডিআইও-২; ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টর'গণ এবং বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।