বাগেরহাটের কচুয়া উপজেলার যুবদলের সদস্য সচিব মো: মহিউদ্দিন শেখ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসবকে ঘিরে গড়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আনন্দের এক অনন্য বন্ধন।
মহিউদ্দিন শেখ আরও বলেন, বাংলার চিরায়ত ঐতিহ্যের এই উৎসব সকল মানুষের মাঝে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনুক—এই কামনা করি। শারদীয় দুর্গাপূজা হোক সকল বিভেদ ভুলে মিলনের উৎসব।
উপজেলা যুবদলের এই নেতা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি কচুয়া উপজেলার প্রতিটি মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে।